একক সাদাকায়ন

ব্যক্তি থেকে ব্যক্তির সরাসরি যোগাযোগের মাধ্যমে সাদাকাহ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সামাজিক দায়বদ্ধতা তৈরি এবং মানবকল্যাণমূলক উদ্যোগে মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার একটি কমিউনিটি এনগেজমেন্ট কর্মসূচি।

Project ID: SF-3
সমগ্র বাংলাদেশ

প্রকল্পের প্রভাব পরিসংখ্যান

0
উপকারভোগী
0
গ্রাম কভার
৳0
মোট বিতরণ

আপনার অবদান

SF-PROJECT
Total

আপনার দান কবুল হোক


দাতার তথ্য

Share

প্রকল্প সম্পর্কে বিস্তারিত

মাজে ইতিবাচক পরিবর্তন আনতে ব্যক্তি থেকে ব্যক্তির সংযোগের বিকল্প নেই। এই বিশ্বাস থেকেই সাদাকাহ ফাউন্ডেশন ‘ওয়ান-টু-ওয়ান সাদাকায়ন’ কর্মসূচি পরিচালনা করছে। এর লক্ষ্য হলো ব্যক্তি পর্যায়ে সচেতনতা সৃষ্টি, সাদাকাহর সঠিক ধারণা প্রচার এবং সাদাকাহভিত্তিক একটি দায়িত্বশীল ও কল্যাণমুখী কমিউনিটি গড়ে তোলা।

এই কর্মসূচির আওতায় স্বেচ্ছাসেবক ও সাদাকাহ চ্যাম্পিয়নরা আত্মীয়-স্বজন, বন্ধু, সহকর্মী ও পরিচিতজনের সঙ্গে সরাসরি যোগাযোগ, বৈঠক ও মতবিনিময়ের মাধ্যমে সাদাকাহর গুরুত্ব, মানব উন্নয়নে এর ভূমিকা এবং অংশগ্রহণের সুযোগ সম্পর্কে অবহিত করেন। ব্যক্তি থেকে ব্যক্তি সংযোগের এই ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে সচেতনতার পরিধি ক্রমাগত বিস্তৃত হয় এবং আরও বেশি মানুষ মানবকল্যাণমূলক উদ্যোগে সম্পৃক্ত হওয়ার সুযোগ পান।

এই কর্মসূচির মাধ্যমে সমাজে দানশীলতা, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক দায়বদ্ধতার সংস্কৃতি শক্তিশালী করার পাশাপাশি সাদাকাহভিত্তিক টেকসই মানব উন্নয়নের জন্য একটি সক্রিয় ও অংশগ্রহণমূলক কমিউনিটি গড়ে তোলা হয়।