জরুরি মানবিক সহায়তা
দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দ্রুত মানবিক সহায়তা, ত্রাণ, পুনর্বাসন ও পুনর্গঠন কার্যক্রম পরিচালনার মাধ্যমে মানবিক মর্যাদা রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় সম্প্রদায়ের সক্ষমতা বৃদ্ধির একটি উদ্যোগ।
Project ID: SF-6
বাংলাদেশ
প্রকল্পের প্রভাব পরিসংখ্যান
0
উপকারভোগী
0
গ্রাম কভার
৳0
মোট বিতরণ
প্রকল্প সম্পর্কে বিস্তারিত
এই মিশনের বিস্তারিত তথ্য যাচাসাদাকাহ ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে যেকোনো জরুরি পরিস্থিতিতে আক্রান্ত মানবতার সেবায় তাৎক্ষণিকভাবে সরকারি-বেসরকারি অন্যান্য উদ্যোগের সাথে সহায়ক ভূমিকা (supportive role) পালন করতে দৃঢ়প্রতিজ্ঞ। বন্যা, ঘূর্ণিঝড়, অতি-শীত, নদীভাঙন, ভূমিকম্প, মহামারীর মতো প্রাকৃতিক দুর্যোগ কিংবা অন্য যেকোনো ধরনের দুর্ঘটনায় সতর্কতামূলক পূর্বপ্রস্তুতি গ্রহণে জনসচেতনতা সৃষ্টি, দুর্যোগকালীন ক্ষতি-প্রশমনে জনসম্পৃক্ততা বাড়ানো এবং দুর্যোগ-দুর্ঘটনাপরবর্তী মানবিক বিপর্যয়রোধে প্রয়োজনীয় ত্রাণ তৎপরতা ও পুনর্বাসন-পুনর্গঠন প্রচেষ্টায় সাধ্যানুযায়ী সমন্বিতভাবে সক্রিয় অংশগ্রহণ করা আমাদের অন্যতম ম্যান্ডেট। এ ছাড়া, ধর্ম-বর্ণ-সংস্কৃতি-লিঙ্গ-অঞ্চল-গোত্র-রাজনীতি নির্বিশেষে ব্যক্তির মানবীয় মর্যাদা (human dignity) ক্ষুণ্ন হওয়ার মতো যেকোনো পরিস্থিতিতে সহানুভূতিপূর্ণ (empathetic—not sympathetic) পদক্ষেপ গ্রহণ করাই আমাদের সাধারণ অঙ্গীকার (commitment)।ই করা হয়েছে।